ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশে কার্ডে বিদেশিদের খরচের ২৬% মার্কিন নাগরিকদের

দেশে কার্ডে বিদেশিদের খরচের  ২৬% মার্কিন নাগরিকদের
×

নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধায় দিন দিন বাড়ছে কার্ডভিত্তিক পেমেন্ট সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:৫৯ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১২:৫৭

| প্রিন্ট সংস্করণ

বিদেশি পর্যটক ও নাগরিকরা বাংলাদেশে এসে কার্ডের মাধ্যমে যে অর্থ খরচ করছেন, তার সিংহভাগই আসছে মার্কিন নাগরিকদের কাছ থেকে।
২০২৫ সালের ডিসেম্বরে বিদেশিরা বাংলাদেশে কার্ডে মোট ২৮৪ কোটি টাকা খরচ করেছেন। এর মধ্যে ২৬ দশমিক শূন্য ৪ শতাংশ লেনদেন করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তালিকার পরবর্তী দেশগুলো হলো যুক্তরাজ্য (১১.৫০%), ভারত (৬.৪২%), মোজাম্বিক (৫.৫৫%) ও অস্ট্রেলিয়া (৫.৫৪%)।

বিদেশি কার্ডধারীরা বাংলাদেশে এসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোর (৩২.৮৪%) ও নগদ অর্থ উত্তোলনে (২৫.১৩%)। এ ছাড়া পোশাক খাতেও তাদের ১৩.১৫ শতাংশ খরচ করতে দেখা গেছে। তবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিদেশিদের ব্যয়ের পরিমাণ প্রায় ২১ দশমিক ১৮ শতাংশ কমেছে।

কার্ডে খরচ বেশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে
বিদেশের মাটিতে বাংলাদেশি কার্ডহোল্ডাররা সবচেয়ে বেশি লেনদেন করছেন যুক্তরাষ্ট্রে। ২০২৫ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৩ দশমিক ১৮ শতাংশ বা প্রায় ১২৪ কোটি টাকা খরচ হয়েছে এই দেশে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে লেনদেনের হার ১১ দশমিক ৯২ শতাংশ। এর পরের অবস্থানে দেশগুলো হলো যথাক্রমে থাইল্যান্ড (৯.২৭%), সৌদি আরব (৮.৩৩%) ও ভারত (৮.০৭%)।

চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের জন্য বাংলাদেশিরা এসব দেশে বেশি যাতায়াত করেন এবং লেনদেনের জন্য কার্ড ব্যবহার করেন। এ ছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ডেও বাংলাদেশিদের কার্ড ব্যবহারের উল্লেখযোগ্য হার দেখা গেছে।

আরও পড়ুন

×