ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এফটিএ নিয়ে আলোচনা

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারের সুপারিশ 

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারের সুপারিশ 
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১১:২৮

মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে এক আলোচনায় বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের সুপারিশ এসেছে। কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) গত শনিবার ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এ আলোচনার আয়োজন করে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তাফা আবিদ খান। সিআইএস-বিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি যাদব দেবনাথ, সংগঠনের পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্য এবং  আমন্ত্রিত ব্যবসায়ী অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব এবং বাংলাদেশ ও সিআইএস দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করা হয়। 

আলোচনায় বক্তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করা, রপ্তানি সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা বাণিজ্য সহজীকরণ, বাজার প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা প্রসারে চেম্বারের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। এফটিএ বাস্তবায়ন এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা সম্পর্কিত চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। সিআইএস-বিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও সিআইএস অঞ্চলের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সংযোগ উন্নয়নে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

আরও পড়ুন

×