ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সলসবার্গকে 'সেভেন আপ খাইয়ে' সুপার এইটে বায়ার্ন

সলসবার্গকে 'সেভেন আপ খাইয়ে' সুপার এইটে বায়ার্ন
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২ | ১৬:৩৫ | আপডেট: ০৮ মার্চ ২০২২ | ১৬:৩৫

এখন হয়তো বিশ্বাসই হবে না।চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সলসবার্গের মাঠে গিয়ে ১-১ গোলে সমতা নিয়ে ফিরেছিল বায়ার্ন মিউনিখ। ওই বায়ার্ন দ্বিতীয় লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সলসবার্গের বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে।

সলসবার্গকে 'সেভেন আপ খাইয়ে' জুলিয়ান নাগেলসম্যানের দল চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। দলের দুর্দান্ত এই জয়ে হ্যাটট্রিক করেছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেভা। ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা এই স্ট্রাইকার ২১ মিনিটে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল।দুই মিনিটে পরে আবার গোল  করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তিনি। এছাড়া প্রথমার্ধের শেষ বাঁশির আগে গোল করেন সের্গিও গিনাব্রি।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে টমাস মুলার গোল মুখ খোলেন। তিনি দলকে ৫-০ গোলে এগিয়ে নেন। এরপর ৭০ মিনিটে এক গোল শোধ করে সলসবার্গ। কিন্তু ওই গোলের দাগ গায়ে মাখতেই দেননি মুলার। জার্মান মিডফিল্ডার ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন তিনি। লিরয় সানে ৮৫ মিনিটে গোল করে সেভেন আপ করেন।

এই হ্যাটট্রিকে রবার্ট লেভানডভস্কি চ্যাম্পিয়নস লিগে পাঁচটি হ্যাটট্রিকের কীর্তি গড়লেন। আটটি করে হ্যাটট্রিক নিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আছেন তার ওপরে। বায়ার্নের এই ৭-১ গোলের জয় ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিলের ৭-১ গোলের ট্রাজেডি স্মরণ করায়।

আরও পড়ুন

×