খুলেছে ক্লাসরুম, বাজবে ঘণ্টা স্কুল ক্রিকেটেও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ২১:৩৮ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ২১:৩৮
মার্চের শেষ অথবা এপ্রিলে ফের শুরু হবে শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব। খেলোয়াড়দের ডাটাবেজ সংরক্ষণ করা হবে ডিজিটালি।
২০১৯ সালে ৫৫৬টি স্কুল অংশ নিলেও এবার সেটা চারশ’ থেকে সাড়ে চারশ’র মধ্যে রাখা হতে পারে। টার্ফের উইকেটে ৫০ ওভারের ম্যাচ হবে। যেসব ভেন্যুতে টার্ফের উইকেট নেই সেখানে ম্যাট দেবে বিসিবি।
যেসব স্কুলে খেলাধুলা হয়, ক্রিকেট দল করে, তারাই কেবল সুযোগ পাবে। জেলা ও বিভাগীয় কোচ এবং ক্রীড়া সংস্থার সহযোগিতা নিয়ে খেলোয়াড় বাছাই করে স্কুলগুলোকে দল গড়তে সাহায্য করা হবে।
- বিষয় :
- ক্রিকেট উৎসব
- খেলোয়াড়
- ডাটাবেজ
