ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্বাধীনতা দিবসে পাইলটদের হারালেন নান্নুরা

স্বাধীনতা দিবসে পাইলটদের হারালেন নান্নুরা
×

বিসিবিতে আজ সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৬:৪৫ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৬:৪৫

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই একটি প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সংস্করণের এ প্রদর্শনী ম্যাচে খালেদ মাসুদ পাইলটের সবুজ দলকে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর লাল দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান করে লাল দল। জবাবে ৭ বল বাকি থাকতেই ১৮৫ রানে গুটিয়ে যায় সবুজ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লাল দলের ইনিংস বড় করেন রাজিন সালেহ ও তুষার ইমরান। রাজিন করেন ৮৭ রান। ৩৭ বলে ৩টি চার ও ১০টি ছক্কায় এ রান করেন তিনি। ৭৭ রান আসে তুষারের ব্যাট থেকে। ৩৮ বলের ইনিংসটি খেলতে ৫টি চার ও ৭টি ছক্কা মেরেছেন এ ব্যাটার। এছাড়া মাহবুবুল আলম রবিন ৩২ ও হান্নান সরকার ২৭ রান করেন।

সবুজ দলের পক্ষে ৪৫ রানের খরচায় একাই ৫টি উইকেট নিয়েছেন হাসিবুল হোসেন শান্ত। ২টি উইকেট পান সৈয়দ রাসেল।

রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জামাল বাবু। এ ছাড়া জাবেদ ওমর ও জাহাঙ্গীর আলম করেন সমান ৩১ করে রান।

মূলত ম্যাচটি জয়-পরাজয়ের চেয়ে বড় ব্যাপার হলো সাবেক ক্রিকেটারদের মিলিত হওয়া। ক্রিকেটাররা বিশেষ দিনে ম্যাচটি খুব উপভোগ করেছেন। ম্যাচ শেষে সবাই মিলে উড়িয়েছেন দেশের পতাকা।

আরও পড়ুন

×