বিশ্বকাপের সেরা একাদশে সালমা
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ০৭:৪৪
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের পর্দা নেমেছে। ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সোমবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। ওই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার সালমা খাতুন।
জাতীয় দলে তিনি অলরাউন্ডার হিসেবে খেললেও আইসিসি তাকে স্পিনার হিসেবেই একাদশে রেখেছে। প্রথমবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে।
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সেরাটা দিতে পারলে বাংলাদেশ জয়ও পেতে পারতো। বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই দলের বিপক্ষে বাংলাদেশ অল্পের জন্য হেরেছে। বিশ্ব আসরে ভালো খেলারই ফল পেলেন সামলা খাতুন।

তার সঙ্গে বিশ্বকাপের সেরা একাদশে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে দু’জন আছেন বিশ্বকাপে রানার্স আপ হওয়া ইংল্যান্ড থেকে। বাকি একজন ওয়েস্ট ইন্ডিজের। সালমা বিশ্বকাপে সাত ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ভালো ক্রিকেট খেললেও ভারতের স্মৃতি মান্দানা, মিতালি রাজ কিংবা হরমনপ্রীত কাউর বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাননি।
নারী বিশ্বকাপের সেরা একাদশ: লওরা ভলভার্ড (দক্ষিণ আফ্রিকা), অ্যাসলে হ্যালি (অস্ট্রেলিয়া), মেঘ লেণিং (অস্ট্রেলিয়া), রাচায়েল হাইনেস (অস্ট্রেলিয়া), ন্যাট স্কাইভার (ইংল্যান্ড), বেথ মোনি (অস্ট্রেলিয়া), হ্যালি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজানি ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোপিয়া এসলেসটন (ইংল্যান্ড), সাবমিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
