শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ সিলভারউড
ছবি- আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২ | ১০:৩১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ | ১০:৩১
গত বছরের শেষ দিকে পদত্যাগ করেন মিকি আর্থার, এরপর থেকেই হেড কোচ নেই শ্রীলঙ্কা দলের। দীর্ঘ অপেক্ষা শেষে আবারও হেড কোচ পাচ্ছেন লঙ্কানরা, শূন্য পদে তারা নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের সাবেক কোচ ক্রিস সিলভারউডকে। তার চুক্তি দুই বছরের।
মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব পালন করবেন সিলভারউড।
শ্রীলঙ্কার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিলভারউড বলেন, 'শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। কলম্বোতে যাওয়ার ও কাজ শুরু করার জন্য আমার আর তর সইছে না।'
২০১৯ সালে ইংল্যান্ডের দায়িত্ব নেন ক্রিস সিলভারউড। তার অধীনে ভালোই পারফরম্যান্স ইংল্যান্ডের। তবে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ছাটাই হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি।
