টানা ৬ 'ডাক' মেরে রেকর্ডের খাতায় গিলক্রিস্ট
ছবি-টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২২ | ০৬:১১ | আপডেট: ০২ মে ২০২২ | ০৬:১১
টানা তিন ম্যাচের দু'টি করে ইনিংসের প্রতিটিতেই শূন্য রান করে লজ্জার এক নজির গড়েন নাথান গিলক্রিস্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে কেন্টের হয়ে খেলতে নেমে টানা ৬টি শূন্য করেন গিলক্রিস্ট। তার মধ্যে আবার তিনটি গোল্ডেন ডাক রয়েছে। টানা ৬টি 'ডাক' মেরে পুরুষদের প্রথম-শ্রেণীর ক্রিকেটে একটানা ইনিংসে সবচেয়ে বেশি ডাকের 'রেকর্ড' গড়ে ফেললেন নাথান গিলক্রিস্ট। যা নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার। ১২তম ক্রিকেটার হিসেবে টানা ছয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে টানা ছয় ইনিংসে ডাকের দেখা পেয়েছিলেন কাউন্টি দল সারে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলা এডওয়ার্ড জর্জ হার্টনেল। ১৮৪৪ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ২২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি
এছাড়াও এই তালিকায় আছেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলা আলবার্ট উইলিয়াম রাইট, ল্যাঙ্কাশায়ারের উইকেটরক্ষক উইলিয়াম ওরসলির। শুধু কি তারাই, ভারতের টেস্ট দলের অধিনায়কও এই আছেন এই তালিকায়। ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ মৌসুমে টানা ছয়বার ডাক মেরেছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ২৮ টেস্ট খেলা নুয়ান প্রদীপও আছেন এই তালিকায়। একমাত্র বাংলাদেশি হিসেবে টানা ছয় ইনিংসে ডাকের দেখা পেয়েছেন সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ইমরান আলি।