ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইসিসির 'মাসসেরা' ক্রিকেটারের তালিকায় মহারাজ

আইসিসির 'মাসসেরা' ক্রিকেটারের তালিকায় মহারাজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৫:৫৩ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৫:৫৩

এপ্রিলের সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। গত মার্চের মতো তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। পুরুষ বিভাগে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও সাইমন হারমার এবং ওমানের যতিন্দর সিং মনোনীত হয়েছেন।

ডারবানে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে একাই সাত উইকেট নিয়েছিলেন মহারাজ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৩ রানে অলআউট হয়। এমনকি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও ৭৪ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এই স্পিনার। ফলে এই টেস্টটি ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরাও ছিল। আর তাতেই আইসিসির 'মাসসেরা' ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দুটি ম্যাচে দাপট দেখান স্পিনার হার্মারও। ডারবান ও পোর্ট এলিজাবেথে দাপুটে জয়ে ১৫.১৫ গড়ে ১৩ উইকেট নেন। সিরিজের চার ইনিংসের প্রতিটিতে তিন বা তার বেশি উইকেট নেন।

দুই স্পিনারের সঙ্গে এবারের লড়াই যতীন্দরের। বিশ্বকাপ লিগ টুয়ে চার ওয়ানডেতে ২৫৯ রান করেন ৮৬.৩৩ গড়ে। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১১৮ ও ৭৯ রানক করেন। স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারের ম্যাচেও ছিল হাফ সেঞ্চুরি।

এদিকে নারী বিভাগে সেরা হওয়ার দৌড়ে লড়বেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার অ্যালিসা হিলি। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি দুইবার এই পুরস্কার জয়ের পথে এগিয়ে, গত বছরও এপ্রিলের সেরা হয়েছিলেন। তার সঙ্গে লড়াইয়ে আছেন উগান্ডার জানেট এমবাবাজি ও ইংল্যান্ডের ন্যাট স্কিভার।

আরও পড়ুন

×