ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারতে সড়ক দুর্ঘটনায় ৪ হকি খেলোয়াড় নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় ৪ হকি খেলোয়াড় নিহত
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৭:১৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ০৮:৩৬

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় জাতীয় পর্যায়ের চার হকি খেলোয়াড় নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। শুক্রবার সকাল ৭টার দিকে মধ্যপ্রদেশের রাইসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খেলোয়াড়রা হলেন- ইন্দোরের শাহনেওয়াজ খান, ইটারসির আদর্শ ছাবুরা, জব্বলপুরের আশিষ লাল, গোয়ালিয়রের অনিকেত। তারা ধ্যাঁনচাদ ট্রফিতে অংশ নিতে যাচ্ছিলেন।  

পুলিশ জানায়, খেলোয়াড়রা ধ্যানচাঁদ ট্রফির একটি ম্যাচ খেলতে ইতারসি থেকে হেসাঙ্গাবাদের দিকে যাচ্ছিলেন। গাড়ি খুব দ্রুতগতিতে চলছিল। পথে রাইসুলপুর গ্রামের ৬৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই চারজন মারা যায়। আহতদের স্থানীয় হেসাঙ্গাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বেশি যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।

নিহত সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তারা ভুপালের এমপি হকি একাডেমির হয়ে খেলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ এ দুর্ঘটনায় মর্মাহত হয়েছেন। তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছেন তিনি। 

আরও পড়ুন

×