ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নিউজিল‍্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপে কোস্টারিকা

নিউজিল‍্যান্ডের স্বপ্ন ভেঙে বিশ্বকাপে কোস্টারিকা
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ২১:৪০ | আপডেট: ১৯ জুন ২০২২ | ০৬:২৬

পেরু-অস্ট্রেলিয়ার প্লে-অফ ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ পেয়েছিল আসরের ৩১তম দল। বাকি ছিল একটি জায়গা। সেই জায়গাটির জন্য মঙ্গলবার রাতে লড়াইয়ে নামে ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড ও কনমেবল অঞ্চলের কোস্টারিকা। যেখানে কোস্টারিকা জয় পায় ১-০ গোলে। এতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল কোস্টারিকা।

ম্যাচের ৩ মিনিটেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায়। কোস্টারিকা তাদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেয়ার আগেই বাঁ পাায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল।

এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

কোস্টারিকা এর আগে ১৯৯০, ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল। আর অল হোয়াইটস নামে পরিচিত নিউজিল্যান্ড ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছিল।

আরও পড়ুন

×