ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওরা ৮ জনই দিনাজপুর বিকেএসপির

ওরা ৮ জনই দিনাজপুর বিকেএসপির
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৫

যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ে আরেক গর্বের নাম দিনাজপুরের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক আকবরসহ আট খেলোয়ারই এসেছেন এই প্রতিষ্ঠান থেকে। 

তারা হলেন- আকবর আলী, হাসান মুরাদ, পারভেজ হাসান ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, শাহিন আলম, আশরাফুল ইসলাম সিয়াম, শামীম হোসেন পাটোয়ারী ও তানজিব হাসান সাকিব।

তাই আনন্দের জোয়ারে ভাসছে দিনাজপুরের বিকেএসপিও।

এ বিষয়ে বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আখিনুর জামান বলেন, তারা এখান থেকে কিছু শিখে গেছে। এজন্য আমরা সত্যিই গর্বিত। 

আরও পড়ুন

×