ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইংল্যান্ড বাদে সবার সঙ্গে ওয়ানডে খেলবে নারীরা

ইংল্যান্ড বাদে সবার সঙ্গে ওয়ানডে খেলবে নারীরা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ২৩:৪৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ২৩:৪৪

নারী ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু হচ্ছে কিছুদিন পর থেকেই। টি২০ বিশ্বকাপের বাছাই টুর্নামেন্ট, এশিয়া কাপ টি২০ শেষ করেই নিগার সুলতানাদের যেতে হবে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে। নভেম্বর-ডিসেম্বরে হবে সিরিজটি। 

ওশেনিয়া মহাদেশ থেকে ফিরেই হোম সিরিজের প্রস্তুতি নিতে হবে। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। টি২০ বিশ্বকাপে উন্নীত হলে ফেব্রুয়ারিতে যেতে হবে দক্ষিণ আফ্রিকা। 

নারী ক্রিকেটের এই ব্যস্ত সূচি তৈরি হয়েছে আইসিসি এফটিপি ঘোষণার মধ্য দিয়ে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আটটি সিরিজ খেলবে বাংলাদেশ। হোম সিরিজগুলো হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে। নিউজিল্যান্ড ছাড়াও অ্যাওয়ে সিরিজ খেলবে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সাইকেলে কেবল ইংল্যান্ডের সঙ্গে কোনো সিরিজ নেই বাংলাদেশের।

আরও পড়ুন

×