টাইব্রেকারে শিরোপা হারাল মেয়েরা
ছবি: স্পোর্টস স্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ১০:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ০২:০৬
কলকাতার যুব ভারতীতে তখন ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের ম্যাচটা শুরু হয়েছে। ভুটানের থিম্পুতে তখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের বিপক্ষে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষের দিকে। দারুণ উত্তেজনার ম্যাচ নির্ধারিত সময়ে সমতায় শেষ হয়। কিন্তু ওদিকে তেমন কারও ভ্রুক্ষেপ নেই। থাকার কথাও না।
সল্ট লেকে বাংলাদেশ জাতীয় দল শেষ সময়ে গোল খেয়ে জয় বঞ্চিত হয়েছে। ওদিকে বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলও হতাশার শেষ করেছে। টাইব্রেকারে তারা ভারতের কাছে হেরেছে ৫-৩ ব্যবধানে। নির্ধারিত সময়ের খেলার কোন দল গোল করতে পারেনি। পরে শিরোপা নির্ধারণ করতে দারস্থ হতে হয় পেনাল্টির। ভাগ্যের পরিক্ষায় ঝুলে যাওয়া শিরোপা জিতে নেয় ভারত।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের মেয়েরা। ওই ম্যাচেও জয় পায়নি কোন দল। ম্যাচ নির্ধারিত সময় শেষে ১-১ গোলের সমতায় শেষ হয়। থিম্পুতে তাই ফাইনালটা জমাট লড়াইয়ের আভাস দেয়। ম্যাচটা সেভাবে জমেও। শুধু শিরোপার উল্লাসটা হলো না লাল-সবুজের প্রতিনিধিত্ব করা মেয়েদের।
