ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তাইওয়ান মাস্টার্সে তৃতীয় সিদ্দিকুর

তাইওয়ান মাস্টার্সে তৃতীয় সিদ্দিকুর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২ | ০১:২২ | আপডেট: ০৩ অক্টোবর ২০২২ | ০১:২২

তাইওয়ানে ভালো সময় কেটেছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। এশিয়ান ট্যুরের আসর 'মারকারি ওপেনে' তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফের পোস্টার বয়। রোববার তাইওয়ানের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে চতুর্থ রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সারিত সুভানারুতের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন তিনি। ১০ লাখ ডলার প্রাইজ মানির এই আসরে যৌথভাবে তৃতীয় হয়ে সিদ্দিক পেয়েছেন ৬০ হাজার ডলার।

চলতি বছরে এটাই সিদ্দিকের সেরা সাফল্য। এমনকি গত কয়েক বছর মিলিয়েও শিরোপার এত কাছাকাছি আসতে পারেননি সিদ্দিক। তাইওয়ানে জেতার আগে দক্ষিণ কোরিয়াতে শিনহান ডংহি ওপেনে ৩২তম হয়ে ৮৭০০ ডলার জিতেছিলেন সিদ্দিক, সেটাই ছিল তার সর্বোচ্চ আয়।

তাইওয়ান জয় পেয়ে এশিয়ান র‍্যাংকিংয়ে  ৩৭ নম্বরে উঠে এসেছেন সিদ্দিকুর। দেশসেরা এই গলফার বলেন, 'আমার নিজের মধ্যেও একটা শঙ্কা তৈরি হচ্ছিল। বিশেষ করে এশিয়ান ট্যুর কার্ড মিস করব, এটা ভাবাটা আমার জন্য খুব কষ্টকর ছিল। অবশেষে এই তাইওয়ানে কিছু একটা করতে পারলাম। আত্মবিশ্বাস ফিরে পেতে এটা খুব প্রয়োজন ছিল। আগামী মৌসুমের আমার কার্ডও নিশ্চিত হয়ে গেছে তাতে।'

আরও পড়ুন

×