ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্যারাগন গলফে চ্যাম্পিয়ন সিদ্দিক

প্যারাগন গলফে চ্যাম্পিয়ন সিদ্দিক
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ০১:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০১:১৮

প্যারাগন পেশাদার গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা জেতেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ায় ১ লাখ ৩০ হাজার টাকার প্রাইজমানিও পেয়েছেন দেশসেরা এ গলফার। পারের চেয়ে দুই শট বেশি খেলা দুলাল হোসেন এবং জাকির উজ্জামান যৌথভাবে রানারআপ হয়েছেন। 

দ্বিতীয় রাউন্ড পর্যন্ত সিদ্দিকুরের সঙ্গে শিরোপা রেসে ছিলেন দুলাল এবং জাকির। তিনজনই পারের চেয়ে দুই শট কম খেলে শীর্ষে ছিলেন। তবে তৃতীয় রাউন্ডে সিদ্দিক তাঁর সেরাটা মেলে ধরে বাকিদের ছাপিয়ে জেতেন শিরোপা। অ্যামেচার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ শামীম।

প্যারাগন গলফে চ্যাম্পিয়নশিপে ৭৮ জন গলফার অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে গতকাল পুরস্কার তুলে দেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, স্পন্সর প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×