ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শতভাগ ফিট হলেই সুযোগ মিলবে ভারানে-পগবার

শতভাগ ফিট হলেই সুযোগ মিলবে ভারানে-পগবার
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০৮:০১

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। এবারও তারা ফেভারিট। কাতারে সোনালি ট্রফিটা জেতার লক্ষ্য নিয়েই যাবে। তবে এই যাত্রায় অনেকেই সঙ্গে যেতে পারবেন না। চোটের কারণে বেশ কয়েকজনের মাঠে নামার সুযোগ কমই।

যাঁর মধ্যে আছেন রাফায়েল ভারানে ও পল পগবা। কয়েক দিন গুঞ্জন ছিল তাঁরা বিশ্বকাপে খেলবেন। কিন্তু দেশম সোজা বলে দিয়েছেন শতভাগ ফিট না হলে তার দলে জায়গা পাওয়ার সুযোগ নেই।

ভারানে ও পগবাকে ইঙ্গিত করেই দেশম বলেন, ‘আমি যা বলেছি তা স্পষ্ট এবং পরিষ্কার। আমি কখনোই বড় কোনো প্রতিযোগিতায় চোটাক্রান্ত খেলোয়াড়দের দলে রাখিনি। একটি বিষয় নিশ্চিত করে দিতে চাই, আমি এমন কোনো খেলোয়াড়কে দলে রাখব না, যে বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারবে না। আমাদের অবশ্যই ফিট এবং খেলতে পারবে এমন খেলোয়াড়দের নিয়ে কাতারে যেতে হবে। পলের (পগবা) ক্ষেত্রে ব্যাপারটা হলো, প্রতিযোগিতা (বিশ্বকাপ) শুরুর আগে তাকে যতটা সম্ভব খেলতে হবে। আমি এটা বলছি, কারণ অন্যদের তুলনায় তার (ম্যাচ খেলার) ঘাটতি আছে। রাফায়েলকে (ভারানে) নিয়ে বললেন, তার সমস্যা কিছুটা কম। কারণ, তার পেশির চোট।’

আরও পড়ুন

×