হ্যাজার্ড-লুকাকুদের নিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
ছবি- গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৬:৫৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৬:৫৭
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র ১০ দিন। ফুটবল মহাযজ্ঞে যোগ দিতে ২৬ জনের শক্তিশালী দল দিয়েছে বেলজিয়াম। দেশটির 'সোনালী প্রজন্ম'খ্যাত দলে আছেন থিবো কর্তোয়া, এডেন হ্যাজার্ড, ডি ব্রুইনে ও রোমেলো লুকাকুরা। রেড ডেভিলদের ডাগ আউটের দায়িত্ব সামলাবেন রবার্তো মার্টিনেজ।
নিয়মিত তারকাদের সবাই সুযোগ পেয়েছেন দলে। লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইনেদের পাশাপাশি আছেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়া। ডিফেন্ডারদের মধ্যে আছেন ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, থমাস মুনিয়ের ও টিমোথি কাস্টানিয়ে। বেলজিয়ামের মধ্যমাঠ সামলাবেন অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস ও ইয়ানিক কারাসকো। আক্রমণভাগে তারকা ফুটবলার ছাড়াও আছেন ড্রিস মার্টেন্স, মিচি বাতশুয়াই ও চার্লস ডি কেটেলিয়ার।
আগামী বিশ্বকাপে 'এফ' গ্রুপে খেলবে বেলজিয়াম। এই গ্রুপে আছে সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়া। মার্টিনেজের শিষ্যদের বাকি দুই প্রতিপক্ষ মরক্কো ও কানাডা। আগামী ২৪ নভেম্বর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলের মহাযজ্ঞে নিজেদের অভিযান শুরু করবে তারা।
বেলজিয়ামের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: থিবো কর্তোয়া, সিমন মিনিওলে, কোয়েন ক্যাসটিলস
ডিফেন্ডার: ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের
মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনে, ইয়ানিক কারাসকো, থরগ্যান হ্যাজার্ড
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসার্ড।