ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট
×

ফিফার পক্ষ থেকে ইনফান্তিনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্সি উপহার দেন। ছবি: ফেসবুক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:০০

প্রথমবার ঢাকা সফরে এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ফিফার পক্ষ থেকে তিনি উপহার দেন শেখ হাসিনা লেখা ১০ নম্বর জার্সি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিফা প্রেসিডেন্টতে জার্সি উপহার দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে জার্সি উপহার দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফেসবুক

চারজন সঙ্গী নিয়ে বাংলাদেশের এসেছেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুপুর সোয়া ১২টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যান তিনি। সেখান থেকে বেলা ২টা ২০ মিনিটে পাঁচ তারকা হোটেল সোনারগাওয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন। প্রথমবার ঢাকায় পা দিলেও মাত্র ১৫ ঘণ্টা বাংলাদেশে থাকবেন তিনি। বিকাল পাঁচচার বিমান লাওসের উদ্দেশ্যে রওয়া দেবেন ফিফা সভাপতি। তৃতীয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে দুবার আসেন সেপ ব্ল্যাটার।

আরও পড়ুন

×