পেলের শেষযাত্রায় তাদের কেউ এলেন না!
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ১৫:১৫
‘ফুটবল কিং’ পেলের শেষকৃত্য শেষ হয়েছে। মঙ্গলবার তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুর আগে পেলে বলে গিয়েছিলেন, তাকে যেন নেওয়া হয় সান্তোসের ভিলা বেলমিরোতে। তার চাওয়া মতোই ওই স্টেডিয়ামে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
যেখানে অনুমিতভাবেই উপস্থিত ছিলেন অনেকে। সাবেক-বর্তমান ফুটবলাররা, রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন, ভক্তদের কথা তো বাদই থাকলো। কিন্তু নেইমার জুনিয়র, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিন কিংবা কাকাদের কেউই আসেননি পেলের শেষযাত্রায়।
কেবল ক্লোডোয়াল্ডো ও মাউরো সিলভা উপস্থিত ছিলেন। যা নিয়ে চলছে কানাঘুষা। নেইমারের না আসা নিয়েও সমালোচনা হচ্ছে। যদিও তার একটা ব্যাখ্যা নেইমার দিয়েছেন। পেলের শেষযাত্রায় অন্তত তার বাবাকে পাঠিয়েছেন।
স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করেছে, বিশ্বকাপের হতাশা এবং পিএসজির হয়ে মাঠে নামার চাপ মিলিয়ে পেলের শেষযাত্রায় সামিল হতে পারেননি নেইমার। কিন্তু রোনালদো, রিভালদো, কাকাদের না যাওয়ার ‘অজুহাত’ কী হতে পারে!
দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার ডিয়াগো ম্যারাডোনা। তার শেষযাত্রায় দেশটির অনেক তারকা অংশ নিয়েছিলেন। সেই তুলনায় সামাজিক মাধ্যমে একটা শোকবার্তা দিয়েই যেন দায় সারলো ব্রাজিলের সাবেক বড় বড় তারকারা।
- বিষয় :
- পেলে
- পেলের মৃত্যু
- রোনালদো-রিভালদো