ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেরার পুরস্কার মাকে উৎসর্গ করলেন হাকিমি

সেরার পুরস্কার মাকে উৎসর্গ করলেন হাকিমি
×

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৪

কাতার বিশ্বকাপে মায়ের প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছিলেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। বিশ্বকাপে তার খেলা দেখতে এসেছিলেন তার মা। জয়ের পরে মায়ের কাছে ছুটে গিয়েছিলেন তিনি। মাকে আলিঙ্গনে বেধেছিলেন, মায়ের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন।    

লিওনেল মেসি, রোনালদো কিংবা ইউরোপের অন্য দলের খেলোয়াড়রা কাতারে তাদের স্ত্রী কিংবা প্রেমিকাদের এনেছিলেন। পাশ্চাত্যধারার আধুনিক, সুন্দরী স্ত্রী আছে হাকিমিরও। তবে বিশ্বকাপের মুহূর্তটা মায়ের সঙ্গে উপভোগ করেছিলেন পিএসজি ডিফেন্ডার। 

বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে রেখেছিলেন বড় ভূমিকা। পিএসজি’তেও দুর্দান্ত খেলেছেন তিনি। যে কারণে তাকে আরবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার ওই পুরস্কার জিতে মায়ের প্রতি ভালোবাসা দেখালেন মরক্কোর এই ফুটবলার। 

সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা আরব ক্রীড়াবিদের পুরস্কার তিনি মাকে উৎসর্গ করেছেন। পুরস্কারের জন্য ডাকা হলে হাকিমি মাকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। ট্রফি হাতে নিয়েই তা তুলে দেন মায়ের হাতে। অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মায়ের সঙ্গে এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি গর্বিত। সে সঙ্গে আমার ক্লাব পিএসজি ও আমার দেশ মরক্কোকে ধন্যবাদ দিতে চাই। সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ আমি।’

আরও পড়ুন

×