ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদিনহোর ছেলের সঙ্গে বার্সার চুক্তি

রোনালদিনহোর ছেলের সঙ্গে বার্সার চুক্তি
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৩

ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোতে খেলা রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্ডেস বার্সেলোনায় ট্রায়াল দিতে এসেছিলেন। ওই ট্রায়ালে পাস করেছেন তিনি। অ্যাটাকিং মিডফিল্ড ও উইঙ্গে খেলতে পারা তরুণের সঙ্গে তাই চুক্তি করতে যাচ্ছে বার্সা। 

চুক্তি চূড়ান্ত হলে কাতালান ক্লাবটির ইয়ূথ টিমে খেলবেন রোনালদিনহোর ছেলে। বিষয়টি ব্রাজিলের সাবেক পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান তারকা নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, ‘বার্সেলোনা আমার জীবনের অংশ। আমি কখনই ক্লাবের বাইরে ছিলাম না। আমার ছেলে বার্সায় আসায় এখন এখানে আগের চেয়ে বেশি আসা হবে।’ 

ছেলের মধ্যে প্রতিভা দেখেও উচ্ছ্বসিত রোনালদিনহো। তার ছেলের বার্সায় ট্রায়াল দেওয়া ও ভালো করা উচ্ছ্বসিত হওয়ার মতো বিষয় বলেও উল্লেখ করেছেন তিনি। স্প্যানিশ পাসপোর্ট থাকায় তার স্পেনের কোন ক্লাবে খেলার ভালো সম্ভাবনা রয়েছে। তবে রনি স্বপ্ন দেখেন তার মতো ছেলেও বার্সার জার্সি পরতে পারবেন।

আরও পড়ুন

×