ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
হার্ডিকের নেতৃত্বে ওয়ানডে শুরু করবে ভারত
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:০৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:০৭
টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা। রোহিত শর্মা সিরিজের অধিনায়ক থাকলেও প্রথম ম্যাচে তিনি খেলবেন না।
অজিদের বিপক্ষে ওয়ানডে দলে আছেন ভারতের বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাট। চলতি বছরের বিশ্বকাপে বাঁ-হাতি পেসারের চিন্তায় তাকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া ইনজুরি কাটিয়ে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলা রবিন্দ্র জাদেজা আছেন দলে। অনুমিতভাবে ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল। আছেন শ্রেয়ার আয়ারও। তবে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব নেই দলে।
ভারত ও অস্ট্রেলিয়া ১৭ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে এবং ২২ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে। এরপর শুরু হবে আইপিএল। ওয়ানডে দলে কেএল রাহুল থাকলেও তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। পারিবারিক কারণে রোহিত প্রথম ওয়ানডে না খেলায় তার জায়গায় নেতৃত্ব দেবেন হার্ডিক পান্ডিয়া।
ভারতের ওয়ানডে দল: রোহিম শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উসমান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।
