ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণে অভিযুক্ত পিএসজির মরক্কান তারকা হাকিমি

ধর্ষণে অভিযুক্ত পিএসজির মরক্কান তারকা হাকিমি
×

পিএসজির মরক্কোর তারকা আশরাফ হাকিমি ও তার স্ত্রী হিবা আবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৪৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:২০

কিছুদিন আগেই ধর্ষণে অভিযুক্ত হয়ে কলঙ্কিত হয়েছেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজ। এবার একইভাবে ধর্ষণ অভিযোগে জড়িয়ে পড়লেন মেসিদের পিএসজি সতীর্থ মরক্কান তারকা আশরাফ হাকিমি।

প্যারিসের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়িতে এক নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। সেসময় তার স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে দুবাইতে ছিল। এই সুযোগে নিজের বাড়িতে ওই  নারীকে আমন্ত্রণ জানান হাকিমি।

২৪ বছর বয়সী এক নারীর অভিযোগে ফরাসি প্রসিকিউটররা প্রাথমিক তদন্ত শুরু করেছেন। তদন্তে নেতৃত্ব দিচ্ছে প্যারিসের শহরতলি নান্তেসের প্রসিকিউটর অফিস। তবে ধর্ষণ ঘটনার বিষয়ে কোনওকিছু বিস্তারিত জানানো হয়নি। এমনকি এখন পর্যন্ত মামলার ফাইল তৈরি হয়নি।

হাকিমির এই ইস্যু নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি পিএসজি। এমনকি হাকিমি নিজেও কোনো মন্তব্য করেননি। সোমবার রাতে ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন মরক্কোর এই তারকা ফুটবলার।

আরও পড়ুন

×