ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নাপোলির ইতিহাসের পথে ওসিমেনের ইনজুরি ধাক্কা

নাপোলির ইতিহাসের পথে ওসিমেনের ইনজুরি ধাক্কা
×

নাপোলি স্ট্রাইকার ওসিমেন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:০৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৬:০৬

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে নাপোলি। দলটির সামনে শেষ চার এমনকি ফাইনালে যাওয়ারও ভালো সুযোগ আছে।

তবে ওই পথে বড় ধাক্কা হয়ে এসেছে ভিক্টর ওসিমেনের ইনজুরি। হাঁটুর ইনজুরিতে ভুগছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার।  

চলতি মৌসুমে নাপোলি সিরি আ’ শিরোপার পথে আছে। দুই দশক পরে দলটিকে শিরোপার পথে তুলে নিতে বড় ভূমিকা রেখেছেন ওসিমেন। 

নাইজেরিয়ান এই স্ট্রাইকারের পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। কিন্তু জাতীয় দলের হয়ে মে’র আন্তর্জাতিক বিরতির সময় ইনজুরিতে পড়েছেন তিনি। 

ওই ইনজুরি থেকে ফিরতে একাকি অনুশীলন শুরু করেছেন ওসিমেন। আগামী ১২ এপ্রিল রাতে এসি মিলানের মুখোমুখি হবে নাপোলি। ওসিমেন ওই ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়।

আরও পড়ুন

×