সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ মানে
জার্মানির ফরোয়ার্ড সাদিও মানে (বাঁয়ে) ও লিরয় সানে। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ০৯:৪৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ০৯:৪৫
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। ওই হারের পর দ্বন্দ্বে জড়ান সাদিও মানে ও লিরয় সানে।
সংবাদ মাধ্যম দাবি করেছে, সানের মুখে ঘুষি মেরেছেন মানে। তবে বিবৃতি দিয়ে জার্মান ক্লাব বায়ার্ন ঘুষির কথা উল্লেখ না করলেও জানিয়েছে যে, আচরণবিধি ভেঙেছেন মানে। সেজন্য তাকে নিষিদ্ধ করেছে ক্লাবটি।
বিবৃতি অনুযায়ী, শনিবার হপেনহেইমের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচে দেখা যাবে না লিভারপুল থেকে চলতি মৌসুমের শুরুতে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া সেনেগাল স্ট্রাইকার মানেকে।
বায়ার্ন মিউনিখ বিবৃতিতে বলেছে, ‘সাদিও মানে শনিবার হপেনহেইমের বিপক্ষে লিগ ম্যাচে দলে থাকবেন না। ম্যানসিটির বিপক্ষে ম্যাচে আচরণ বিধি ভাঙায় তাকে দলের বাইরে রাখা হয়েছে। এছাড়া তাকে ক্লাবের পক্ষ থেকে জরিমানাও করা হবে।’
- বিষয় :
- সাদিও মানে
- লিরয় সানে
- নিষিদ্ধ মানে
