ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আগে কখনও ছেলের খেলা দেখতে যাননি শচীন

আগে কখনও ছেলের খেলা দেখতে যাননি শচীন
×

মুম্বাইয়ের অনুশীলনে বাবা শচীন টেন্ডুলকারের সঙ্গে ছেলে অর্জুন টেন্ডুলকার। ছবি: এএনআই নিউজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:০৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:০৫

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের রোববার আইপিএলে অভিষেক হয়েছে। ২৩ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার স্ট্রাইক বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বোলিং করেন। ২ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। 

২০০৮ সালে মুম্বাই-এর জার্সিতে আইপিএল খেলেন শচীন। ক্রিকেট ছাড়ার পর মুম্বাই-এর সঙ্গেই আছেন তিনি। কেটে গেছে ১৬ বছর। এবার একই দলে অভিষেক হলো তার ছেলে অর্জুনের। শচীন প্রথমবার মাঠে থেকে ছেলের খেলা দেখেছেন। 

বিষয়টি নিয়ে আইপিএলের টুইটারে একটি ভিডিও ছাড়া হয়েছে। যেখানে শচীন বলেছেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। ২০০৮ সালে আমি আইপিএলের প্রথম মৌসুমে মুম্বাইয়ে খেলেছে। ১৬ বছর হয়ে গেলো। ও (ছেলে) একই দলে খেলছে, বিষয়টা খারাপ না।’ 

নিজের মতো ছেলে যাতে ক্রিকেট খেলতে পারে, কিংবদন্তি বাবার ছেলে হিসেবে যেন বাড়তি চাপ তার ওপর না আসে সেজন্য শচীন টেন্ডুলকার কখনও ছেলের খেলা দেখতে যান না। এমনকি কলকাতার বিপক্ষে ছেলের অভিষেকের সময়ও শচীন ছিলেন মুম্বাইয়ের ড্রেসিংরুমে। যাতে বিগ স্ক্রিনে তাকে দেখানো না হয় এবং অর্জুন চাপে পড়ে না যায়। 

শচীন বলেন, ‘এটা নতুন অভিজ্ঞতা। কারণ এখন পর্যন্ত আমি তার খেলা দেখতে যাইনি। কারণ আমি চেয়েছি সে স্বাধীনভাবে খেলতে যাক এবং নিজেকে মেলে ধরুক, যেভাবে খেলতে ইচ্ছে করে খেলুক। ওর বোলিংয়ের সময় আমি ড্রেসিংরুমে ছিলাম, কারণ আমি চাইনি সে তার পরিকল্পনা থেকে সরে আসুক এবং আমি ওকে দেখছি এই চিন্তা ওর মাথায় না আসুক।’

আরও পড়ুন

×