ব্রাজিলিয়ান অভিধানে পেলে
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ১৬:৪৭
ব্রাজিলের একটি পর্তুগিজ অভিধানে ‘পেলে’ শব্দটি নতুন সংযোজিত হয়েছে। এই শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। শব্দটির অর্থ বিশ্লেষণে বলা হয়েছে অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় প্রভৃতি বোঝাতে এটি ব্যবহৃত হবে।
গত বুধবার ‘মাইকেলিস’ অভিধান কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। ফুটবলসম্রাট পেলে যে খেলার চেয়েও বিশাল কিছু ছিলেন, সেটা বোঝাতেই অভিধানে এই সংযোজন।
তিনটি বিশ্বকাপজয়ী পেলে ৮২ বছর বয়সে গত ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। অভিধানটিতে নতুন সংযোজিত পেলে শব্দটির ব্যবহার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন– তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ওষুধ শিল্পের পেলে ইত্যাদি।
ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় অভিধানে ফুটবলসম্রাটের নাম একটি বিশেষণ হিসেবে যুক্ত হওয়ায় দেশটির অধিকাংশ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
- বিষয় :
- পেলে
- পেলে-ব্রাজিল
- অভিধানে পেলে