ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩৩ বছর পর নাপোলির লিগ শিরোপা: ভক্তদের উচ্ছ্বাস

৩৩ বছর পর নাপোলির লিগ শিরোপা: ভক্তদের উচ্ছ্বাস
×

নাপোলি সিরি আ’ শিরোপা জেতায় এক বৃদ্ধের উচ্ছ্বাস। ছবি: বিবিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩ | ০৮:৩৮ | আপডেট: ০৫ মে ২০২৩ | ০৮:৩৮

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা ১৯৮৯-৯০ মৌসুমে নাপোলিকে ইতালির শীর্ষ লিগ সিরি আ’র শিরোপা এনে দিয়েছিলেন। মধ্যে পেরিয়ে গেছে ৩৩ বছর। ফুটবল ঈশ্বরখ্যাত ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘ বিরতির পর ২০২২-২৩ মৌসুমে লিগ শিরোপা জিতলো নাপোলি। 

বৃহস্পতিবার রাতে উদিনেসের বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে নাপোলি। ড্র করায় পাঁচ ম্যাচ হাতে রেখে স্কুডেত্তো ঘরে উঠলো নাপোলির। লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাজিও ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট তুলেছে। নাপোলির সমান ম্যাচে ৮০ পয়েন্ট। অর্থাৎ শেষ পাঁচ ম্যাচে নাপোলি হারলেও ল্যাজিও তাদের ধরতে পারবে না। 

ভিক্টর ওসিমেনদের নাপোলি শিরোপা জিতেছে। যা আকাশ থেকে দেখেছেন ম্যারাডোনা। ছবির ভাষা যেন ওটাই। ছবি: গোল  

নাইজেরিয়ার তরুণ স্ট্রাইকার ভিক্টর ওসিমেন (২৪), জর্জিয়ান তরুণ কাভারাস্তখেলিয়াদের (২২) হাত ধরে শিরোপা ধরে তুলেছে নাপোলি। যা ন্যাপলস শহরে এনেছে উচ্ছ্বাস। নাপোলির ভক্তরা রাস্তায় নেমে মিছিল করে, পতাকা উড়িয়ে, বাইকিং করে উৎসব করছে। ফুটাচ্ছে আঁতশবাজি। 

তবে নাপোলির উৎসবের সাজানো মঞ্চে এদিনও পণ্ড হওয়ার উপক্রম হয়েছিল। শিরোপা জিততে নাপোলির জয় না হলেও ড্র করতে হতো। কিন্তু শুরুতে লিড নিয়েছিল উদিনেসে। পরে নায়ক ভিক্টর ওসিমেন গোল করেন। তাকে দিয়ে গোল করান কাভারাস্তখেলিয়া। এরপর জয়ের জন্য খেলেছে নাপোলি। তবে উৎসবের জন্য ড্রই ছিল যথেষ্ট। 

দলের জয়ের পর ভক্তরা স্টেডিয়ামে নেমে আসেন, স্লোগান দেন। এক ভক্ত যেমন মাঠের মাটিই তুলে নিয়েছেন স্মারক হিসেবে। সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট লিখেছে, ‘নাপোলি এখন ইতালির স্বর্গ’। তবে উৎসব করতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। আঁতশবাশি আর গুলি ফোটাতে গিয়ে নাপোলির এক ভক্ত মারা গেছেন এবং ২০০ জন আহত বলে জানিয়েছে ডেইলি এন্ড সানডে এক্সপ্রেস।

আরও পড়ুন

×