ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নতুন চাকরি পেলেন রাসেল ডমিঙ্গো

নতুন চাকরি পেলেন রাসেল ডমিঙ্গো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ০৮:৩১ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ০৮:৩১

গত ডিসেম্বরে বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়েছিলেন। এরপর নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করছিলেন। প্রায় ছয় মাস পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফিরছেন রাসেল ডমিঙ্গো। 

৪৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ডমিঙ্গো। দলটি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও সীমিত ওভার ক্রিকেটে অংশ নিয়ে থাকে।

আগামী ১ জুলাই আফ্রিকান ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব বুঝে নিবেন রাসেল ডমিঙ্গো। ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের সঙ্গে চুক্তির পরে তিনি জানিয়েছেন, 'নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমি দায়িত্ব বুঝে নেয়ার জন্য অপেক্ষা করছি।'

২০১৯ সালে সাকিব-তামিমদের দায়িত্ব নেন ডমিঙ্গো। দুই বছরের চুক্তি শেষে আরও দুই বছরের চুক্তি নবায়ন করা হয় তার সঙ্গে। তবে বাংলাদেশ দলের পারফরম্যান্সে অবনতি ও দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সমালোচনার জেরে ২০২২ সালের শেষ দিকে তিনি পদত্যাগ করেন।

তার অধীনে ২২ টেস্ট খেলে ১৭টিতেই হারে বাংলাদেশ, জেতে মাত্র ৩টিতে। ৫৯ টি–টোয়েন্টিতে জয় ছিল ২৩টি, হার ৩৫টিতে। তবে এক দিনের ক্রিকেটে সাফল্যের হারই ছিল বেশি, ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।

আরও পড়ুন

×