ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার
×

রনি তালুকদার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ০৬ জুলাই ২০২৩ | ১৬:৩০

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শেষে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তামিমের এমন সিদ্ধান্তে পরবর্তী দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। এই অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এরই মধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রনি। মূলত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা নাসুম আহমেদ, শামীম হোসেন ও রিশাদ আহমেদের সাথে চট্টগ্রাম এসেছিলেন তিনি। তবে পরবর্তীতে তামিমের আচমকা অবসরে ওয়ানডে দলের দুয়ার খুলে দেয় রনির।

৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়। সিরিজের তৃতীয় তথা সর্বশেষ ওই ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। তারপর তাকে আর ওয়ানডেতে ভাবনায় রাখা হয়নি।

আরও পড়ুন

×