ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রেম ভাঙল বিশ্বকাপ জয়ী রদ্রিগোর

প্রেম ভাঙল বিশ্বকাপ জয়ী রদ্রিগোর
×

প্রেম ভাঙার ঘোষণা দিয়েছেন ডি পল ও টিনি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ০৭:২৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ০৭:২৪

সম্পর্ক ভেঙে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি  পলের। আর্জেন্টাইন সিঙ্গার টিনি স্টইসেলের সঙ্গে ২০২২ সাল থেকে প্রেম করছিলেন তিনি। ওই বছরের এপ্রিল থেকে প্রকাশ্যে ডেটিং শুরু করেন তারা। 

সম্পর্কে ভেঙে যাওয়ার কারণ দূরত্ব বলে উল্লেখ করেছেন বুয়েন্স এইরেসের সিঙ্গার টিনি। রদ্রিগো এবং টিনি দু’জনই সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে জানিয়েছেন যে, একসঙ্গে কাটানো সময় উপভোগ্য ছিল। 

টিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন। এরপর রদ্রিগো এবং টিনির ভক্তরা সেখানে মন খারাপের রিঅ্যাক্ট দিয়েছেন। কাতার বিশ্বকাপে এই জুটি বেশ আলো কেড়েছিল। আর্জেন্টিনায় বেশ জনপ্রিয় ছিল এই জুটি। 

রদ্রিগোর কাঁধে টিনি। ছবি: ফাইল

টিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, রদ্রিগোর সঙ্গে কথা বলে আমরা সম্পর্কের ইতিটানার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও জানিয়েছেন, সম্পর্ক চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। কারণ দূরত্ব। দু’জন দুই জায়গায় থেকে সম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন। 

টিনির সঙ্গে ভালো সময় কাটিয়েছেন উল্লেখ করে রদ্রিগো বলেছেন, ‘আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমি এমন এক মানুষের সঙ্গে ছিলাম যাকে আমি ভালোবাসি এবং সম্মান করি। আমরা একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান।’

আরও পড়ুন

×