ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সম্ভাব্য অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় যারা

সম্ভাব্য অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় যারা
×

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১১:১৯ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১১:১৯

ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঠিক করতে বুধবার জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। আজকের সভাতেও সে সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ত্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে অধিনায়ক ঠিক করবেন।

'২-৩ দিনের মধ্যে জানানো হবে নতুন অধিনায়কের নাম'

এদিন সম্ভাব্য অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন তা জানিয়েছেন জালাল ইউনুস। এ প্রসঙ্গে জালাল বলেন, 'আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।'

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন

×