ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদোকে ছাড়া আল নাসরের হার

রোনালদোকে ছাড়া আল নাসরের হার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ০৪:১৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ০৪:১৩

আল হিলালের বিপক্ষে গত ম্যাচেই ডাবল গোল করে আল নাসরকে চ্যাম্পিয়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পরের ম্যাচেই সৌদি প্রো লিগে আল নাসরের একাদশ এমনকি বেঞ্চেও নেই রোনালদো। তারকা এই ফুটবলারকে ছাড়া খেলতে নেমেই হার দেখতে হয়েছে আল-নাসরকে। ম্যাচটিতে আল-ইত্তিফাক ২-১ গোলে জয় পায়। দলটির হয়ে একটি গোল করেন রবিন কোয়েসন এবং অপরটি করেন মুসা দেম্বেলে। আর নাসরের হয়ে একমাত্র গোলটি করেছেন সাদিও মানে। 

আগের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। ধারণা করা হয়েছিল, সেই চোট হয়তো গুরুতর নয়। তবে লিগের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি ভক্তদের মনে শঙ্কা তৈরি করেছে। তাদের আশা খুব দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন প্রিয় তারকা।

শুরুটা ভালোই করে আল নাসর। ম্যাচের ৪ মিনিটে গোল করেছেন মানে। আলী আল হাসানের পাস থেকে বক্সের ভেতর থেকে গোল করেন সেনেগালিজ তারকা। কিন্তু তার লিড গোলের পরে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি আল-নাসর। ৪৭ মিনিটে সেই গোল শোধ করেন আল-ইত্তিফাকের ফরোয়ার্ড রবিন কোয়েসন। আর ৫৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্লাবটির স্ট্রাইকার মুসা দেম্বেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইত্তিফাক।

আরও পড়ুন

×