ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ পেল বিশ্বকাপের মাসকট

প্রকাশ পেল বিশ্বকাপের মাসকট
×

ছবি: আইসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৫৪

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মাসকট প্রকাশ করে ক্রিকেটভক্তদের উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এদিকে মাসকট প্রকাশিত হলেও এখনও সেটির নাম ঠিক করা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার  

শনিবার ভারতের গুরুগ্রামে একটি অনুষ্ঠানে ওয়ানডে বিশ্বকাপের মাসকট উন্মোচন করা হয়। তবে অন্যবারের তুলনায় এবারের মাসকটে রাখা হয়েছে ব্যতিক্রম আয়োজন। লিঙ্গ সমতার জন্য ছেলে এবং মেয়ে দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবারের বিশ্বকাপের জন্য।


বিশ্বকাপের আগে মাসকট উন্মোচন করা হলেও তার নাম দেয়নি আইসিসি। এজন্য দর্শকদের ওপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। দর্শকরা এই মাসকটের নাম পছন্দ করে দিতে পারবেন। সেই সুযোগ থাকবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। মূলত দর্শকদের ভোটের মাধ্যমেই ঠিক করা হবে মাসকটের নাম।

আরও পড়ুন

×