ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লন্ডনে ইমরানুরের জাতীয় রেকর্ড

লন্ডনে ইমরানুরের জাতীয় রেকর্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২১

লন্ডনের কুইন এলিজাবেথ পার্কে এক প্রতিযোগিতায় ১০০ মিটারে ইমরানুর গড়েছেন তার নতুন রেকর্ড। ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে শেষ করেছেন প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানুরের এই  টাইমিংকে জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গত বছর ১০.২৯ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছিলেন এই বছরের জুলাইয়ে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ১০.২৫ টাইমিং করে। মাস দু’য়েক পর ইংল্যান্ডের এক প্রতিযোগিতায় নিজের টাইমিং আরো কমিয়ে ১০.১১ করলেন। 

গত বছর অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ইমরান ১০.০১ সেকেন্ডে দৌড়িয়েছিলেন। ইসলামিক গেমসের সেই টাইমিং জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃত হয়নি। কারণ ইসলামিক গেমসের সেই টাইমিং বিশ্ব অ্যাথলেটিক্স থেকে স্বীকৃত ছিল না।

আরও পড়ুন

×