বিশ্বকাপের দল দিল দক্ষিণ আফ্রিকা
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৫০
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ওই দলে জায়গা পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকা দুই তরুণ ত্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া পেস অলরাউন্ডার ওয়েন পারনেল বাদ পড়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। এছাড়া কুইন্টন ডি কক, রেসি ভ্যান ডার ডুসন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসু রাবাদাদের মতো সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন কুইন্টন ডি কক। মাত্র ৩০ বছর বয়সেই ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন তিনি। এর আগে তিনি আন্তর্জাতিক টেস্ট থেকে বিদায় নিয়েছেন ডি কক।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা, গেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জেনসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মালাগা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, কাগিসু রাবাদা, ত্রিস্টান স্টাবস, তাবরেজ শামসি, রেসি ফন ডার ডুসেন।
