ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইনজুরিতে বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত নাসিম

ইনজুরিতে বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত নাসিম
×

ইনজুরিতে বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত পাকিস্তানের পেসার নাসিম শাহ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫৭

শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের সঙ্গে নাসিম শাহ; গতি-সুইং মিলিয়ে বিশ্বকাপের আগে দুর্দান্ত একটা পেসত্রয়ী প্রস্তুত করেছিল পাকিস্তান। দলটির ওপেনার ইমাম উল বলেছিলেন, আগামী দুই মাস (বিশ্বকাপ পর্যন্ত) তারা এভাবেই বোলিং করতে থাকুক, এটাই চাওয়া। 

ইমাম কিংবা দলের ওই চাওয়ায় শুরুতেই ধাক্কা লেগেছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল নির্ধারণী ম্যাচে তারা খেলতে পারেননি। 

এবার আরও খারাপ খবর পেল পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। হ্যারিসের ইনজুরি তেমন গুরুতর না হলেও নাসিমের ইনজুরি মোটামুটি গুরুতর। যে কারণে বিশ্বকাপের শুরুতে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা আছে। 

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায়ের পর ওই শঙ্কার কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ‘নাসিম শাহ সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন। জানি না, কবে নাগাদ সে ফিরতে পারবে, তবে আশা করছি, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে নাসিম। দেখা যাক।’ 

হ্যারিস রউফও সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন বলে জানিয়েছেন বাবর আজম। ডানহাতি এই গতিময় পেসারও কিছুদিন মাঠের বাইরে থাকবেন। নাসিম না খেললে ‘প্লান বি’ কেমন হবে এমন প্রশ্নে বাবর জানিয়েছেন, সেটা তিনি পরে জানাবেন।

আরও পড়ুন

×