ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্ক্যান রিপোর্টে ইনজুরি ধরা পড়েনি সাকিবের

স্ক্যান রিপোর্টে ইনজুরি ধরা পড়েনি সাকিবের
×

ছবি: এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় উরুর মাংস পেশিতে টান লেগেছিল তার। ম্যাচ শেষ হতেই স্ক্যান করাতে হাসপাতালে ছোটের সাকিব। 

ম্যাচ শেষে তার জায়গায় সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল শান্ত নিশ্চিত করেন যে, স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব। 

তবে শনিবার বিসিবির সূত্রে জানা গেছে যে, সাকিবের স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। তিনি পুরোপুরিই সুস্থ আছেন। এছাড়া কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের জ্বর হওয়া তথ্য ছড়িয়েছে। সেটাও সত্য নয় বলে জানিয়েছে বিসিবি। 

বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে শনিবার বিকাল ৩টার দিকে পুনে পৌঁছেছে বাংলাদেশ দল। আসরে নিজেদের চতুর্থ ম্যাচের আগে তিন দিনের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। অর্থাৎ তিনদিন কোন অনুশীলন নেই ক্রিকেটারদের।

আরও পড়ুন

×