ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১২:২৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১২:২৮

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তান নারী দলের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক নিদা দার। সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। একটি করে চার ছয়ের মারে ২২ বলে এ রান করেন তিনি।

মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২০ রান। এছাড়া রিতু মনি ১৯, শামিমা সুলতানা ১৮, সোবহানা মোস্তারি ১৬ ও অধিনায়কি জ্যোতি ১০ রান করেন। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ ২টি উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল।

আরও পড়ুন

×