ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

আলোচনা ফলপ্রসু হয়েছে: সাকিব

আলোচনা ফলপ্রসু হয়েছে: সাকিব
×

ছবি: সমকাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১১:৫২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী শুক্রবার থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ভারত সফরের অনুশীলন ক্যাম্পে ফিরবেন। এছাড়া চলমান জাতীয় লিগের তৃতীয় রাউন্ড বৃহস্পতিবারের বদলে পিছিয়ে শনিবার করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে সভাপতি জানান, সাকিবদের উত্থাপিত (১১ দফা) দাবি দ্রুততর সময়ের মধ্যে পূরণ করা হবে। কিছু দাবি-দাওয়া আছে যেগুলো বললেই পূরণ করা সম্ভব নয়। সেগুলো একসঙ্গে সব স্টেডিয়ামে দিয়ে দেওয়া হবে। এছাড়া ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হওয়ায় বিসিবি সভাপতি কিছু ব্যাপার জানতে পেরেছেন যা আগে জানতেন না বলে উল্লেখ করেছেন।

বোর্ডের সঙ্গে আলোচনা কেমন হয়েছে। ক্রিকেটাররা খুশি কি-না এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। বোর্ড সভাপতি আমদের আশ্বাস দিয়েছেন দ্রুততর সময়ের মধ্যে আমাদের দাবি-দাওয়া পূরণ করে দেবেন। যেহেতু এখনও দাবি পূরণ হয়নি তাই খুশি কি-না বলতে পারছি না। আমাদের বেশিরভাগ দাবি-দাওয়া পূরণ হলেই বলবো যে খুশি হয়েছি।

কোয়াবের নতুন কমিটি নিয়ে সাকিব বলেন, এখন যেহেতু সবারই খেলা আছে। যখন সকল ক্রিকেটার ফ্রি থাকবেন, নির্বাচনে অংশ নিতে পারবেন তখন নির্বাচন করে নতুন কমিটি ঠিক করা হবে। এছাড়া সমসাময়িক ক্রিকেটারদের মধ্যে বোর্ডের সঙ্গে সবসময় দাবি-দাওয়া নিয়ে আলাপ করার জন্য একজন প্রতিনিধি থাকার কথাও বলেন তিনি। নতুন করে যোগ করা দুই দফা নিয়ে সাকিব বিসিবি সভাপতি পাপনের মতো একই কথা বলেন, বোর্ড পরিচালকরা আলোচনা করে নতুন দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন বলে উল্লেখ করেন সাকিব।

আরও পড়ুন

×