ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টি-২০ দলে স্যামসন, বিশ্রামে কোহলি

টি-২০ দলে স্যামসন, বিশ্রামে কোহলি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৫:৫৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ | ০৭:০১

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-২০ সিরিজের ওই দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসন। এছাড়া শিভাম দুবে আছেন দলে। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। তিন ম্যাচের ওই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

কোমরের ইনজুরিতে আছেন হার্ডিক পান্ডিয়া। পেস অলরাউন্ডার হিসেবে তার জায়গায় দলে এসেছেন শিভাম দুবে। এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ২১২ রানের হার না মানা ইনিংস খেলা সানজু স্যামসন পেয়েছেন পুরস্কার। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে কোন পরিবর্তন আনেনি ভারত। কুলদীপ যাদবের ইনজুরির কারণে দলে ঢুকেছিলেন শাহবাজ নাদিম। তিনি কুলদীপকে জায়গা করে নিতে দল থেকে বাদ পড়েছেন।

টি-২০ দলে ফেরা শার্দুল ঠাকুর ২০১৮ সালে সর্বশেষ নিদাহাস ট্রফির দলে ছিলেন। এবার আবার দলে ফিরেছেন তিনি। এছাড়া টি-২০ দলের বাইরে থাকা যুববেন্দ্র চাহাল ফিরেছেন দলে। স্যামসন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় দলে জায়গা পান। দল থেকে ছিটকেও যান তিনি। এটি জাতীয় দলে তার তৃতীয়বার ফেরা। স্যামসন নিশ্চয় দলে জায়গা পাকা করতে চাইবেন। 

শিভাম দুবে দলে জায়গা পেয়েছেন শেষ দিকে তার দ্রুত রান তোলার ক্ষমতার কারণে। বিজয় হাজারে ট্রফিতে তিনি ৬৭ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ৬০ বলে ৭৯ রান, ২৮ বলে ৪৫ এবং ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজেও দলে ফেরেননি মাহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড বিশ্বকাপের পরেই বিশ্রামে আছেন তিনি।   

ভারতের টি-২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সানজু স্যামসন, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দিপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে, শার্দুল ঠাকুর।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান শাহা, রবিন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পান্ত।

আরও পড়ুন

×