ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটারদের কাজই চ্যালেঞ্জ নেওয়া: আরাফাত সানি

ক্রিকেটারদের কাজই চ্যালেঞ্জ নেওয়া: আরাফাত সানি
×

ছবি: সমকাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৭:১৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৭:২৭

ক্রিকেটের আকাশ তিনদিন কালো মেঘে ঢেকে ছিল। বুধবার মধ্যরাতে সেই মেঘ কেটেছে। ওইদিন থেকেই অবশ্য ঢাকাসহ সারাদেশের আকাশ মেঘলা। নিম্নচাপে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তবে ক্রিকেটারদের অনুশীলন থামাতে পারেনি ওই বৃষ্টি। ধর্মঘট প্রত্যাহার করা ক্রিকেটাররা শুক্রবার আসেন মাঠে। আনুষ্ঠানিকভাবে শুরু করেন ভারত সফরের অনুশীলন। সঙ্গে পেয়েছেন সকল কোচিং স্টাফদেরও।

শুক্রবার প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিন বছর পর জাতীয় দলে ফেরা বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ দিয়ে দলের বাইরে চলে যান তিনি। নিজের অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি এখনও। আরেকটি বিশ্বকাপ সামনে রেখে সেই ভারত সিরিজ দিয়েই দলে ফিরেছেন সানি। এবার মাঝের সময়টা পুষিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে চান তিনি।

ভারত সিরিজের টি-২০ দলে আরাফাত সানিকে দেখে অবাক হয়েছেন অনেকে। সানি জানান তিনি নিজেও অবাক হয়েছিলেন, 'অবশ্যই সারপ্রাইজ ছিলাম। তবে একটা জিনিস ঠিক ছিল আমার। গত তিন বছর ধরে ভালো ক্রিকেট খেলছিলাম। লক্ষ্য ছিল সেরা পারফরম্যান্স করা। হয়তো সেজন্য নির্বাচকরা আমাকে বিবেচনা করেছেন।'

তবে জাতীয় দলে ডাক পাওয়া মানেই একাদশে জায়গা নিশ্চিত নয়। দলে আছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। আছেন নতুন এবং তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম। একাদশে জায়গা পেতে তাই লড়তে হবে সানিকে। তিনি তাই বলেন, 'খেলা মানেই চ্যালেঞ্জ। সেটা তখনও ছিল এখনও আছে। আমাদের কাজই হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে খেলাটা এগিয়ে নেওয়া। বাঁ-হাতি স্পিনার হিসেবে আমার লক্ষ্য উইকেট টু উইকেট ভালো বোলিং করা। রান চেক দেওয়া। আমি সেভাবেই এগোচ্ছি।'

বিশ্বকাপের পর শ্রীলংকা সফরে অন্তবর্তীকালীন কোচ দিয়ে পার করে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং টি-২০ ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন কোচ পেয়েছেন টাইগাররা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গে আগেই পরিচয় হয়েছে ক্রিকেটারদের। এবার ভারত সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিলেন স্পিন কোচ সাবেক কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। সানি জানালেন, প্রথমদিন তার সঙ্গে খুব বেশি কথা হয়নি। তবে কোচের সঙ্গে তার জমানো কথা আছে। 

আরও পড়ুন

×