ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াগনার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়াগনার
×

নিউজিল্যান্ড পেসার নেইল ওয়াগনার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৫৪

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার। ৩৭ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার ১২ বছরের ক্যারিয়ারে ৬৪টি টেস্ট খেলেছেন। সাদা বলের কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলা ওয়াগনার লাল বলে ২৬০ উইকেট নিয়েছেন। 

আগামী ২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ওয়াগনার ওই দুই টেস্টের একাদশে তাকে না রাখার অনুরোধ করেছেন। দলে থাকলেও এখন তাকে ছেড়ে দেবে কিউই ক্রিকেট বোর্ড। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে ওয়াগনার বলেছেন, ‘যেখানে এতো সময় দিয়েছি এবং এতো কিছু পেয়েছি সেখান থেকে সরে যাওয়া সহজ নয়। কিন্তু দলের জন্য এটা এগিয়ে যাওয়ার সময়।’ 

তিনি বলেন, ‘আমি ব্ল্যাক ক্যাপসদের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই দলের হয়ে যা কিছু অর্জন করেছি তার জন্য গর্বিত। সতীর্থদের আমি ধন্যবাদ দিতে চাই, এতো বছরের বন্ধুত্ব তাদের সঙ্গে। যা অসাধারণ ছিল। আমার কাছে সতীর্থরাই আমার পৃথিবী।’

আরও পড়ুন

×