ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রনির ব্যাটে মাশরাফিদের হারাল মোহামেডান

রনির ব্যাটে মাশরাফিদের হারাল মোহামেডান
×

ছবি- ফেসবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৭:০১ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৭:১৯

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অফ রুপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টসে হেরে আগে ব্যাট করে ১০ উইকেটে ১৭৮ রানে থামে মাশরাফির রুপগঞ্জ। জবাবে রনি তালুকদারের ব্যাটে ৬ উইকেটের জয় নিশ্চিত করে মোহামেডান। ১১৪ বলে ৯২ রান করে ম্যাচসেরার পুরস্কারও উঠে রনি তালুকদারের হাতে।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রুপগঞ্জের। ২৭ রানেই তিন টপঅর্ডারকে হারায় তারা। ফারদিন ৮, তুষার ৫ ও ৪ রান করেন ইমরানউজ্জামান। এরপর রিজওয়ান-বিপ্লবের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় রুপগঞ্জ। কিন্তু দলীয় ৬৪ রানে ফেরেন রিজওয়ান (২৫)। ২৬ রান করেন বিপ্লব। 

রুপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন শামীম পাটোয়ারি। অধিনায়ক শুভাগত হোম করেন ২২ বলে ১৬ রান। শেষদিকে মাশরাফির ২১ ও লোয়ার অর্ডারদের ব্যাটে ১৭৮ রানে থামে রুপগঞ্জ। ৩টি করে উইকেট নেন নাসুম ও আসিফ।

১৭৯ রানের লক্ষ্যে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় মোহামেডান। ১ রান করেন ইমরুল কায়েস, ২ রান করেন প্রান্তিক নওরোজ নাবিল। এরপর রনি-অঙ্কনের ব্যাটে লড়াইয়ে ফেরে মোহামেডান। দুজনের জুটিতে আসে ১৩০ রান। ৭৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৯ রানে সাজঘরে ফেরেন অঙ্কন। দলীয় ১৪৭ রানে ফেরেন আরিফুল (৬)। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে নিয়ে মোহামেডানকে জিতিয়ে মাঠ ছাড়েন রনি তালুকদার। ১১৪ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন রনি। মাহমুদউল্লাহ ৯ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন

×