ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, দলে নেই নেইমার
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৩:৪৮
ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম উন্মাদনা। দর্শক তার চেয়েও বেশি মুখিয়ে থাকেন প্রিয় দুই দলের দুই খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমারের পায়ের জাদু দেখার জন্য।
ফুটবলপ্রেমীদের মনের আশা পূরণ করে উত্তেজনার ডালি সাজিয়ে নভেম্বরে আরও একবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু পিএসজির ফরোয়ার্ডকে ছাড়াই শুক্রবার দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল।
আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে এবং চারদিন পর আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। তাই নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না পিএসজি ফরোয়ার্ড।
নেইমারবিহীন সেলেকাওদের দলটিতে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। দলে প্রথমবার ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোদ্রিগো ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার দগলাস লুইজ। অবশ্য ব্রাজিলের ঘরোয়া লিগের কোনও খেলোয়াড়কে এই স্কোয়াডে রাখেননি কোচ তিতে।
ব্রাজিল স্কোয়াড:
ফরোয়ার্ড: ডেভিড নেরেস, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রদ্রিগো ও উইলিয়ান।
ডিফেন্ডার: দানিলো, এমারসন, অ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, ফেলিপে, মারকুইনহোস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: আর্থুর মেলো, কাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ, ফিলিপ্পে কুতিনহো।
গোলরক্ষক: অ্যালিসন বেকার , দানিয়েল ফুজাতো, এদারসন।
- বিষয় :
- ব্রাজিল
- আর্জেন্টিনা
- নেইমার
- দল ঘোষণা