টি২০ বিশ্বকাপের স্ট্যান্ডবাই আম্পায়ার গাজী সোহেল
গাজী সোহেল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৩:০৫
টি২০ বিশ্বকাপের জন্য ২৬ জন আম্পায়ার মনোনীত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল– আইসিসি। এর মধ্যে ২০ জন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য চূড়ান্তভাবে মনোনীত। বাকি ছয়জনকে রাখা হয়েছে অতিরিক্ত তালিকায়।
২৬ জনের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশের দু’জনকে। আইসিসি এলিট প্যানেল আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন। আরেকজন হলেন অতিরিক্ত বা স্ট্যান্ডবাই তালিকার সদস্য গাজী সোহেল। সৈকতের পথ ধরে তিনিও এগিয়ে যাচ্ছেন। আইসিসির অ্যাসাইনমেন্ট কোয়ালিফাইং টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন সোহেল।
