ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

'আমার বলে আউট হতে ভুল না'

'আমার বলে আউট হতে ভুল না'
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৪:০১ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০৪:০৫

ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডে ফাইনাল খেলা হয়নি তাদের। সেই অপ্রাপ্তি টি-২০ বিশ্বকাপ দিয়ে পূরণ করতে চাইবে অজিরা। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজটা সেই বার্তা দিয়েই শুরু করেছে অস্ট্রেলিয়া।

শ্রীলংকার বিপক্ষে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করেছেন। ওদিকে অপর দুই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এবং গ্লেন ম্যাকওয়েল পেয়েছেন ফিফটি। জবাব দিতে নামা শ্রীলংকাকে আবার বোলাররা থামিয়েছেন ৯৯ রানে। টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়ার্নার।

নিজের ৩৩তম জন্মদিনে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেলেন তিনি। সঙ্গে খুবই বাজে অ্যাসেজ সিরিজ কাটানোর দুঃস্বপ্ন ভোলারও উপলক্ষ্য পেয়ে গেলেন। ইংল্যান্ড বিশ্বকাপে ভালো খেলার পর অ্যাসেজে ব্যর্থ ওয়ার্নার এমন একটা ভালো ইনিংসের অপেক্ষায় ছিলেন সেটা তার উদযাপন দেখলেই বোঝা যায়।

ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়ে মুস্তাফিজের করা টুইট। ছবি: টুইটার

জন্মদিনে সেঞ্চুরি পাওয়া ওয়ার্নারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ার্নারের সঙ্গে দুই মৌসুমে আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলেছেন ফিজ। প্রথম মৌসুমেই হায়দরাবাদকে এনে দিয়েছেন ট্রফি। ওয়ার্নারের সঙ্গে মুস্তাফিজের সম্পর্কটা সেই থেকেই দারুণ। 

বন্ধুকে তাই শুভেচ্ছা জানিয়ে মুস্তাফিজ টুইট করেছেন, 'জন্মদিনে প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। কী রাজকীয় এক উদযাপন। লিজেন্ড ডেভিড ওয়ার্নার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এভাবে আমাদের আরও বিনোদন দিয়ে যাও। তবে আমার বিপক্ষে আউট হতে ভুল না।' 

আরও পড়ুন

×