ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারী এশিয়া কাপের ফাইনালেও আম্পায়ার বাংলাদেশের জেসি

নারী এশিয়া কাপের ফাইনালেও আম্পায়ার বাংলাদেশের জেসি
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১২:৩২

সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে নারী এশিয়া কাপের ফাইনালে অন্যভাবে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

ডাম্বুলায় আজ এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। জেসি প্রথমবার এশিয়া কাপ পরিচালনা করতে গিয়ে ফাইনালের দায়িত্ব পেয়েছেন। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে তিন আম্পায়ারের তালিকা দেওয়া হয়েছে তার একজন জেসি। মাঠের দুই আম্পায়ারের মধ্যে একজন হিসেবে থাকবেন সাবেক এই ক্রিকেটার। এবার এশিয়া কাপে তিন ম্যাচে মাঠের আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জেসি।

আরও পড়ুন

×