ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হার ভেবে নামলে আমরা হেরি গেছি: গিলেস্পি

হার ভেবে নামলে আমরা হেরি গেছি: গিলেস্পি
×

পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৯

প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টও বাংলাদেশের পক্ষে। পাকিস্তানের নতুন হেড কোচ জেসন গিলেস্পিও মনে করেন, ম্যাচ বাংলাদেশের পক্ষে। তবে তিনি মনে করেন, এখনই যদি হার ধরে নিয়ে তার শিষ্যরা মাঠে নামে তাহলে অবশ্যই তারা হেরে যাবেন। 

টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের কোচ বলেন, ‘স্বীকার করতে হবে, ম্যাচটা বাংলাদেশের দিকে ঝুঁকে আছে। আমরা হার থেকে বেশি দূরে নেই। কিন্তু হার ভেবেই যদি নামি তাহলে হারতেই হবে। আমরা প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলাম। যার অর্থ আমরা যদি খুব ভালো বল করতে পারি তাহলে জয়ও সম্ভব।’ 

গিলেস্পি জানিয়েছেন, দলের মনোভাবে জয়ের চিন্তা থাকতে হবে। তেমন মানসিকতা নিয়ে নামতে হবে। ফিফটি-ফিফটি বিষয়গুলো পক্ষে আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে ক্যাচ আসলে তা নিতে পারলে, সুযোগ ঠিকঠাক নিতে পারলে ম্যাচে কিছু নাটক হতে পারে বলেও বিশ্বাস তার। সেজন্য বোলারদের ধারাবাহিক, আগ্রাসী হওয়ার পরামর্শ এই অজি কোচের। 

গিলেস্পি বলেন, ‘আমার স্বীকার করতে অসুবিধা নেই যে, বাংলাদেশ খুব ভালো দল ও ভালো ক্রিকেট খেলছে। এটা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু আমি বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে আমার বোলাররা যেটা খেলেছে তার চেয়ে ভালো করার সামর্থ্য রাখে। শুধু নিশ্চিত করতে হবে প্রতিবার যেন নিজেদের ঠিকঠাক প্রয়োগ করা যায়।’

আরও পড়ুন

×